Ganesh Pyne
কলকাতার এক অন্ধকার গলি থেকে উঠে এসেছিলেন এমন এক শিল্পী, যাঁর ছবিতে আজও কথা বলে দাঙ্গা, দেশভাগ আর মানুষের গভীর একাকিত্ব। তিনি বাংলার খ্যাতনামা শিল্পী গণেশ পাইন।
ভিডিও: ছকভাঙা রামকিঙ্কর – জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
মাত্র ৯ বছর বয়সে চোখের সামনে দেখেছিলেন কলকাতার দাঙ্গা। সেই ক্ষতই পরবর্তী সময়ে হয়ে ওঠে তাঁর শিল্পের ভাষা। রং কেনার সামর্থ্য ছিল না, তাই কালি-কলম দিয়েই শুরু হয়েছিল পথচলা। ১৯৫৯ সালে গর্ভনমেন্ট আর্ট কলেজ থেকে চারুকলার পাঠ শেষ করেন ও ১৯৬৩ সালে যোগ দেন ‘সোসাইটি ফর কনটেমপোরারি আর্টস’-এ। পরে তাঁর ছবিগুলোই তাঁকে পৌঁছে দেয় বিশ্বখ্যাতির শিখরে।
আজ জন্মবার্ষিকীতে স্মরণ করি কিংবদন্তি শিল্পী গণেশ পাইন-কে। ‘রাইডার অন দ্য থ্রেশোল্ড’, ‘দ্য উইন্টার মর্নিং’, ‘বার্ড অ্যান্ড দ্য ফ্লাওয়ার’ তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলির আজও আমাদের অন্ধকারের ভেতর আলো খুঁজতে শেখায়।