(Galileo Galilei Finger)
রুগ্ন, শুকিয়ে যাওয়া, বিবর্ণ, ফ্যাকাসে সেই আঙুলটি যেন কিছু একটা নির্দেশ দিচ্ছে আকাশের দিকে দেখিয়ে, কিংবা ওই ওপরের দিকে দেখিয়ে যেন বলতে চাইছে, ইউরোপীয় রেনেসাঁর সময় অজ্ঞতা থেকে মানুষের মুক্তির পথের হদিস। অথবা ওই আঙুল হয়তো দেখাতে চাইছে সেই মহাবিশ্বকেই, যার প্রকৃত চেহারা দেখাবার জন্য আঙুলটি যাঁর, সেই মানুষটিকে একদিন কঠোর মূল্য দিতে হয়েছিল।
শীতাতপনিয়ন্ত্রিত মিউজিয়ামের সুসজ্জিত কক্ষে কাচের বাক্সে রাখা আঙুলটি কোনও সাধারণ মানুষের দেহাংশ নয়, বরং ইতিহাসের শ্রেষ্ঠ মানুষদের একজনের হাতের, যিনি বিশ্ব সম্বন্ধে আমাদের ধারণা বদলে দেওয়ার কাজে বড় ভূমিকা পালন করেছিলেন। ইতালি ভ্রমণে যাঁরা যান, তাঁদের সফরসূচিতে অবশ্যই থাকে ফ্লোরেন্স শহরের এক মিউজিয়াম, আর সেখানকার এই অবশ্য-দ্রষ্টব্য বস্তুটি।
১৬৪২ সালের ৮ই জানুয়ারি ৭৭ বছর বয়সে মৃত্যু হয় ইতালি তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি-র। আমরা অনেকেই জানি, বেশ দুঃখ-কষ্টেই কেটেছিল তাঁর শেষ জীবন। ইতালীয় রোমান ক্যাথলিক চার্চ তাঁকে সূর্যকেন্দ্রিক বিশ্বের ধারণা প্রচারের দায়ে অভিযুক্ত করে। বিচারে তাঁকে তাঁর ওই সংক্রান্ত মতামত প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়।
আরও পরে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। যদিও পোপ অষ্টম আরবান-এর ইচ্ছেয় সেই শাস্তি কমিয়ে তাঁকে গৃহবন্দি করে দেওয়া হয়। জীবনের বাকিটা সময়, প্রায় আট বছর তিনি ফ্লোরেন্সের কাছে এক গ্রামে চার্চের কঠোর নজরদারিতে কাটান।

শেষ চার বছর তিনি পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলেন, তবু ওই অবস্থাতেই লিখে শেষ করেছিলেন একটি গুরুত্বপূর্ণ বই। গ্যালিলিওর মৃত্যুর সময়ে পাশে ছিলেন তাঁর শিষ্য ভিনচেঞ্জো ভিভিয়ানি (Vincenzo Viviani), যিনি গ্যালিলিওর শেষ বই ‘টু নিউ সায়েন্সেস’ লেখার কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন, এবং গ্যালিলিওর মৃত্যুর বারো বছর পর তাঁর একটি জীবনী লেখেন।
এই ভিনচেঞ্জো তাঁর প্রায় গোটা জীবন গুরুর শেষ জীবনের অসম্মান দূর করবার কাজে নানাভাবে যুক্ত ছিলেন। মৃত্যুর আগে তিনি একটি উইল বা ইচ্ছাপত্র লিখে যান, যাতে তাঁর সম্পত্তি দিয়ে গুরু গ্যালিলিওর জন্য একটি সুন্দর স্মৃতিস্তম্ভ বানানো যায়।
তাঁর মৃত্যুর সাড়ে তিনশো বছর পরে, ১৯৯২ সালে তৎকালীন পোপ দ্বিতীয় জন পল আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন, যে গ্যালিলিও-কে অমনভাবে শাস্তি দেওয়া চার্চের উচিত হয়নি। মৃত্যুর পর এতগুলো বছর পেরিয়ে এমন একটা স্বীকারোক্তি শুনে গ্যালিলিও কি শেষ শয্যায় একটু নড়েচড়ে শুয়েছিলেন?
মৃত্যুতেও গ্যালিলিওর ওপর থেকে চার্চের অভিযোগ প্রত্যাহার করা হয়নি। মৃত্যুর পরেও তাঁকে একজন সন্দেহজনক ধর্মদ্রোহী হিসেবেই দেখা হত। তাঁর পরিবার এবং ফ্লোরেন্সের গ্র্যান্ড ডিউক তাঁকে ওই শহরের সম্ভ্রান্ত সান্তা ক্রোচে ব্যাসিলিকা-য় (Basilica of Santa Croce) সমাহিত করতে চাইলেও এই কারণেই সেটা করা যায়নি।
পোপ অষ্টম আরবান-এর নির্দেশে ওই চার্চের এক নিভৃত প্রান্তে, সাদামাটা একটি কক্ষে মেদিচি চ্যাপেলের পাশে তাঁকে সমাধিস্থ করা হয়, সেখানে না লাগানো হয়েছিল কোনও স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভ, না ছিল কোনও আনুষ্ঠানিকতা। চার্চের স্পষ্ট নির্দেশ ছিল, গ্যালিলিওর সমাধিক্ষেত্র যেন কোনওভাবেই দর্শনীয় হয়ে উঠতে না পারে।

কিন্তু আজ আমরা জানি, খ্রিস্টীয় চার্চ বাধ্য হয়েছে গ্যালিলিওর ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে। মাঝে অনেকটা সময় কেটে গেলেও, বিলম্বিত বোধোদয়ের নমুনা হিসেবে দেখানো চলে এই ঘটনা।
তাঁর মৃত্যুর সাড়ে তিনশো বছর পরে, ১৯৯২ সালে তৎকালীন পোপ দ্বিতীয় জন পল আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন, যে গ্যালিলিও-কে অমনভাবে শাস্তি দেওয়া চার্চের উচিত হয়নি। মৃত্যুর পর এতগুলো বছর পেরিয়ে এমন একটা স্বীকারোক্তি শুনে গ্যালিলিও কি শেষ শয্যায় একটু নড়েচড়ে শুয়েছিলেন?
এই স্মৃতিস্তম্ভের ডিজাইন করে দিয়েছিলেন সে-দেশের বিখ্যাত শিল্পী জুলিয়ো ফোগিনি (Giulio Foggini), এবং এর ঠিক সামনেই রয়েছে ইতালির আরেক বিখ্যাত শিল্পী মিকেলাঞ্জেলো-র সমাধি ও স্মৃতিস্তম্ভ।
না, শেষ পর্যন্ত গ্যালিলিওকে ওভাবে ওখানেই সমাধিস্থ হয়ে থাকতে হয়নি। অখ্যাত ওই সমাধিস্থলে গ্যালিলিওর মরদেহ নেহাতই সাদামাটাভাবে প্রায় পঁচানব্বই বছর পড়ে থাকবার পর ১৭৩৭ সালে ফ্লোরেন্সের শেষ মেদিচি শাসক গ্র্যান্ড ডিউক জিয়ান গাস্তোন দে’মেদিচি (Gian Gastone de’Medici) সিদ্ধান্ত নেন, গ্যালিলিও-কে তাঁর প্রাপ্য সম্মান জানানো উচিত। মূলত তাঁরই উদ্যোগে ধর্মীয় কর্তৃপক্ষের সরাসরি সম্মতি ছাড়া, গ্যালিলিওর সমাধিকে তুলে এনে নতুন করে সাড়ম্বরে সমাধিস্থ করার উদ্যোগ নেওয়া হয়।
অনেকে বলেন, এই উদ্যোগের পেছনে আসলে বড় ভূমিকা ছিল গ্যালিলিওর সেই শিষ্য ভিভিয়ানি-র বংশধরদের। কারণ ভিভিয়ানি তাঁর শেষ ইচ্ছাপত্রে এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে গিয়েছিলেন এবং তাঁর রেখে যাওয়া ফান্ড থেকেই এই অনুষ্ঠানের যাবতীয় ব্যয়ভার মেটানো হয়েছিল।

১৭৩৭ সালের ১২ই মার্চ বেশ আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্যালিলিওর দেহাবশেষ বের করে আনা হয় ওই অখ্যাত ঘরটি থেকে, তারপর তাঁকে ফের সমাধিস্থ করা হয় সান্তা ক্রোচে-র মূল হলের উত্তর দিকে একটি বিরাট দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ বানিয়ে।
এই স্মৃতিস্তম্ভের ডিজাইন করে দিয়েছিলেন সে-দেশের বিখ্যাত শিল্পী জুলিয়ো ফোগিনি (Giulio Foggini), এবং এর ঠিক সামনেই রয়েছে ইতালির আরেক বিখ্যাত শিল্পী মিকেলাঞ্জেলো-র সমাধি ও স্মৃতিস্তম্ভ।
এগুলোর মধ্যে ছিল ডান হাতের তিনটি আঙুল (বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা), একটি দাঁত এবং মেরুদণ্ডের একটি হাড় (ভার্টিব্রা)। এঁদেরই একজন, জিওভান্নি তোজেত্তি (Giovanni Tozzetti, ইতালীয় উদ্ভিদবিদ এবং প্রকৃতিবিদ) লিখেছিলেন, তিনি গ্যালিলিওর মাথার খুলিটিও খুলে নিতে চেয়েছিলেন, কিন্তু অনেক কষ্টে সেই প্রলোভন সংবরণ করেন।
তবে এই মহৎ কাজ করবার আগে, কয়েকজন পণ্ডিত এবং অভিজাত ব্যক্তি— এঁদের মধ্যে ছিলেন প্রত্নতত্ত্ববিদ আন্তোন ফ্রানচেস্কো গোরি (Anton Francesco Gori), শারীরবিজ্ঞানী আন্তোনিও কোক্কি (Antonio Cocchi) আর ফ্লোরেন্সের অভিজাত মার্কিজ ভিনচেনৎসো কাপ্পোনি (Vincenzio Capponi)— এঁদের উদ্যোগেই গ্যালিলিওর দেহাবশেষ থেকে কয়েকটি অংশ কেটে আলাদা করে নেওয়া হয়।
এগুলোর মধ্যে ছিল ডান হাতের তিনটি আঙুল (বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা), একটি দাঁত এবং মেরুদণ্ডের একটি হাড় (ভার্টিব্রা)। এঁদেরই একজন, জিওভান্নি তোজেত্তি (Giovanni Tozzetti, ইতালীয় উদ্ভিদবিদ এবং প্রকৃতিবিদ) লিখেছিলেন, তিনি গ্যালিলিওর মাথার খুলিটিও খুলে নিতে চেয়েছিলেন, কিন্তু অনেক কষ্টে সেই প্রলোভন সংবরণ করেন।

এখানেই বলে নেওয়া যাক, গ্যালিলিওর সমাধি যখন খোলা হয়, তখন সেই একই কফিনে আসলে পাওয়া গিয়েছিল একটি নয়, দুটি কঙ্কাল। অনুসন্ধান করে জানা যায় অন্যটি আসলে গ্যালিলিওর বড় মেয়ে ভিনসেঞ্জো-র, যিনি সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলেন এবং তাঁর নাম হয়েছিল সিস্টার মারিয়া চেলেস্তে। পরে যখন গ্যালিলিওকে নতুন করে সমাধিস্থ করা হয়, তাঁর মেয়ে ও শিষ্য ভিভিয়ানি-কেও সসম্মানে পাশাপাশি শায়িত রাখা হয়।
গ্যালিলিওর দেহাবশেষ থেকে কয়েকটি অংশ কেটে নেওয়ার কাজে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ইতালির বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ এবং শিল্প-বিশেষজ্ঞ আন্তন ফ্রান্সেস্কো গোরি। তাঁকে সাহায্য করেছিলেন বাকিরা। ছুরি দিয়ে কেটে এই দেহাবশেষগুলি প্রথমে রাখা হয় হাতে তৈরি কাচের পাত্রে। এরপর ওই জিনিসগুলোর কী গতি হয়, সেটা আমরা এই লেখার পরের দিকে জানব। প্রথমে বলি মধ্যমার কথা।
আজকের দিনে, ফ্লোরেন্স শহরের ওই বিশেষ মিউজিয়ামে প্রদর্শিত হয় এই আঙুলটি। এই মিউজিয়ামের অন্যতম দ্রষ্টব্য জিনিস এটি। মিউজিয়ামের সপ্তম কক্ষে সোনালি কারুকাজ করা ডিম্বাকৃতি একটি কাচের পাত্রের মধ্যে, মার্বেল স্তম্ভের ওপর রাখা আঙুলটি।
এই আঙুলটি প্রথমে বেশ কয়েক বছর রাখা হয় এক লাইব্রেরিতে। তারপর ১৮৪১ সালে এটি নিয়ে আসা হয় ফ্লোরেন্সের বিজ্ঞান-ইতিহাসের প্রতিষ্ঠান (এবং যাদুঘরও) ইস্তিতুতো এ মুজিও দি স্তোরিয়া দেল্লা শিয়েনৎসা (Istituto e Museo di Storia della Scienza)-এ। ২০১০ সালের জুলাই মাসে এই মিউজিয়ামটির নাম পালটে রাখা হয় সে দেশের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী মিউজিও গ্যালিলিও (Museo Galileo)-এর নামে।
আজকের দিনে, ফ্লোরেন্স শহরের ওই বিশেষ মিউজিয়ামে প্রদর্শিত হয় এই আঙুলটি। এই মিউজিয়ামের অন্যতম দ্রষ্টব্য জিনিস এটি। মিউজিয়ামের সপ্তম কক্ষে সোনালি কারুকাজ করা ডিম্বাকৃতি একটি কাচের পাত্রের মধ্যে, মার্বেল স্তম্ভের ওপর রাখা আঙুলটি। ওই স্তম্ভে খোদাই করা আছে জ্যোতির্বিদ তোম্মাসো পেরেল্লি-র (Tommaso Perelli) লাতিনে লেখা একটি স্মারকলিপি, যার মূল কথা হল— ‘এটাই সেই গৌরবময় আঙুল, যা একদিন ছুটে চলেছিল মহাকাশের বুক চিরে, আর ইঙ্গিত করেছিল অসীম শূন্যতার দিকে এবং চিহ্নিত করেছিল নতুন সব নক্ষত্রকে—’।
ওই মিউজিয়ামের বর্ণনা অনুযায়ী, এই আঙুলটি ‘বিজ্ঞানের বীর ও শহিদ’ গ্যালিলিওর মহিমার প্রতীক। মজার ব্যাপার, প্রথম দিকে এই আঙুলটিকে ভুল করে বাম হাতের তর্জনী বলে উল্লেখ করা হয়েছিল, পরে ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ্যার অধ্যাপক ফ্রানচেস্কো লিওনচিনি (Francesco Leoncini) জানান, এটি আসলে তাঁর ডান হাতের মধ্যমা।
কী দশা হয়েছিল গ্যালিলিওর বাকি দুই আঙুলের?
বাক্সটি খুলে তিনি আর তাঁর মেয়ে দেখতে পান, এর ভেতরের আবক্ষ মূর্তিটি স্বয়ং গ্যালিলিওর। সেই সঙ্গে তাঁরা পেয়ে যান দুটি আঙুল আর একটি দাঁত। অনেক অনুসন্ধান চালানোর পর এবং ডিএনএ পরীক্ষা করে তবে নিশ্চিত হওয়া যায় যে, এই আঙুল আর দাঁত আসলে গ্যালিলিওরই।
এই দুটো আঙুল (অর্থাৎ বুড়ো আঙুল আর তর্জনী) এবং গ্যালিলিওর দাঁত প্রথমে ছিল অভিজাত ইতালীয় মার্কিজ কাপ্পোনির কাছে। তাঁর পরিবার এগুলি রেখে দিয়েছিল নেহাতই সাদামাটা একটি কাচের পাত্রে, আর সেটার ওপর বসানো হয়েছিল গ্যালিলিওর একটি কাঠের আবক্ষ মূর্তি। এই সবটাই রাখা ছিল একটি অস্বাভাবিক আকারের বড়সড় কাঠের বাক্সের মধ্যে।
বেশ কয়েক প্রজন্ম পেরিয়ে আসবার পর একসময় সকলে ওই বাক্সটির কথা ভুলে যান, মোটামুটি ১৯০৫ সালের পর থেকে ওটার আর হদিসও পাওয়া যায়নি। একশো বছর পর, ২০০৯ সালে যখন এক ইতালীয় শিল্প সংগ্রাহক আলবের্তো ব্রুস্কি (Alberto Bruschi) নিলামে বাক্সটি কিনে নেন, তখন তিনি জানতেনই না, এর ভেতরে কী আছে।

বাক্সটি খুলে তিনি আর তাঁর মেয়ে দেখতে পান, এর ভেতরের আবক্ষ মূর্তিটি স্বয়ং গ্যালিলিওর। সেই সঙ্গে তাঁরা পেয়ে যান দুটি আঙুল আর একটি দাঁত। অনেক অনুসন্ধান চালানোর পর এবং ডিএনএ পরীক্ষা করে তবে নিশ্চিত হওয়া যায় যে, এই আঙুল আর দাঁত আসলে গ্যালিলিওরই। অবশেষে ২০১০ সালে এই সম্পত্তিগুলি ফ্লোরেন্সেরই ওই মিউজিয়ামের অধিকারে আসে, আজও সেখানেই এগুলি রাখা আছে।
এবার আসি সেই মেরুদণ্ডের হাড়টির কথায়। ১৭৩৭ সালে এটি দেহ থেকে খুলে নেওয়ার বেশ কয়েক বছর পর, ১৮২৩ সালে দোমেনিকো থিয়েনে দান করেন পাদুয়া বিশ্ববিদ্যালয়কে। এই বিশ্ববিদ্যালয়েই গ্যালিলিও প্রায় উনিশ বছর গণিত আর পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন। সেই তখন থেকে দু’শো বছরের বেশি সময়কাল ধরে হাড়টি রক্ষিত আছে ওই বিশ্ববিদ্যালয়েরই মূল ভবনের এক বিশেষ শোকেস-এ।
ফ্লোরেন্সের মিউজিয়ামের ওই বিশেষ ঘরটির নামও বেশ তাৎপর্যপূর্ণ— ‘গ্যালিলিও’স নিউ ওয়ার্ল্ড’। এখানে রয়েছে তাঁর ব্যবহৃত বেশ কিছু যন্ত্র, যেমন দুটো দূরবীন, দূরবীনে ব্যবহৃত হয় এমন একটি লেন্স, একটি কম্পাস, একটি লোডস্টোন নামক পাথর, এবং আরও অনেক কিছু।
সুতরাং, এই মুহূর্তে গ্যালিলিওর দেহাবশেষ রক্ষিত আছে বিশ্বের চারটি জায়গায়:
১. মূল দেহাবশেষ ও কঙ্কাল— ফ্লোরেন্সের সান্তা ক্রোচে ব্যাসিলিকার স্মৃতিসৌধে;
২. ডান হাতের মধ্যমা— মিউজিও গ্যালিলিও, ফ্লোরেন্স (৭ম কক্ষ)।
৩. বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও একটি দাঁত— একই মিউজিয়ামে।
৪. পঞ্চম কটিদেশীয় মেরুদণ্ডের হাড়— পাদুয়া বিশ্ববিদ্যালয়ে।
ফ্লোরেন্সের মিউজিয়ামের ওই বিশেষ ঘরটির নামও বেশ তাৎপর্যপূর্ণ— ‘গ্যালিলিও’স নিউ ওয়ার্ল্ড’। এখানে রয়েছে তাঁর ব্যবহৃত বেশ কিছু যন্ত্র, যেমন দুটো দূরবীন, দূরবীনে ব্যবহৃত হয় এমন একটি লেন্স, একটি কম্পাস, একটি লোডস্টোন নামক পাথর, এবং আরও অনেক কিছু।
আজ থেকে প্রায় চারশো বছর আগে যে মানুষটি এই পৃথিবীতে হেঁটে চলে বেড়াতেন, যাঁর হাত ধরে মানুষ সূর্যকেন্দ্রিক বিশ্বের ধারণার স্বপক্ষে প্রথম নিরেট প্রমাণ পেয়েছিল, সেই মানুষটির নশ্বর দেহ থেকে প্রাণ হারিয়ে গিয়েছে অনেক কাল আগেই, তবু তাঁর শুকিয়ে যাওয়া আঙুলটি আজও মানুষের জ্ঞানতৃষ্ণা এবং কৌতূহলী চরিত্রকেই মহিমান্বিত করে চলেছে।
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
