(Planning Commission 10)
একবিংশ শতাব্দীর প্রথম দশকে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন প্ল্যানিং কমিশনের কর্মপদ্ধতিতে সংযোজিত হল বিচিত্র সব নির্দেশনামা। বিভাগীয় প্রধানের পদে পেশাদার বিশেষজ্ঞদের বদলে আনা শুরু হল প্রশাসনিক আধিকারিকদের। এমনকী জনৈক অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকের নেতৃত্বে একটি নতুন বিভাগও গড়ে তোলা হল— ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন।
নতুন বিভাগটির অবদান হল ভারতের অর্থনীতিতে ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ (পিপিপি বলে এখন যথেষ্ট পরিচিত পরিভাষা) ব্যবস্থার প্রবর্তন। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এখন থেকে উন্নয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে সরকারি সিদ্ধান্ত হল। সরকারের কোষাগারে উন্নয়নের জন্য বিনিয়োগ করার মতো যথেষ্ট অর্থ না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হল।
আরও পড়ুন: প্ল্যানিং কমিশন প্রবর্তন থেকে বিসর্জন পর্ব- ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯
একই সঙ্গে বলা হয় যে, উন্নয়ন প্রক্রিয়ায় আরও বেশি করে বেসরকারি সংস্থাদের জড়িয়ে নিতে হবে। বেসরকারি সংস্থা নিজের বিনিয়োগে সড়ক-বন্দর-বিমানবন্দর ইত্যাদি নির্মাণ ও পরিচালনা করবে। পরবর্তী সময়সীমা পর্যন্ত (সাধারণত ২৫ বা ৩০ বছর) নির্মাণকারীকেই নির্মাণের রক্ষণাবেক্ষণ করতে হবে। সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর নির্মিত প্রকল্প সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

পিপিপি প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ১০০ শতাংশ অর্থ বিনিয়োগ করবে না। প্রয়োজনমতো জমি সরকার অধিগ্রহণ করে বিনিয়োগকারী সংস্থার হাতে তুলে দেবে। এছাড়া প্রকল্পের জন্য নির্ধারিত ব্যয় বরাদ্দের ২০ বা ৪০ শতাংশ সরকার বিনিয়োগকারীকে দেবে। প্রকল্পের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রকের কাছ থেকে এলে ৪০ শতাংশ। আর রাজ্য সরকারের প্রস্তাব হলে কেন্দ্রীয় সরকার দেবে ২০ শতাংশ, বাকি ২০ শতাংশ প্রস্তাবক রাজ্য সরকারকে দিতে হবে।
পরিবর্তে বেসরকারি সংস্থা উপভোক্তার কাছ থেকে কর আদায় করে উপার্জন করবে (ইদানীংকালে নির্মিত হাইওয়ে/এক্সপ্রেসওয়েতে এই জন্য টোল আদায় করা হয়)। এইসব বিষয় উল্লেখ করে বেসরকারি বিনিয়োগকারী সংস্থার সঙ্গে সরকার একটি চুক্তি করবে। ফলে নতুন সড়ক-বন্দর-বিমানবন্দর তো বটেই, ইশকুল-হাসপাতাল প্রভৃতি নির্মাণের জন্য পিপিপি প্রক্রিয়া শুরু হল।

ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনে পিপিপি পদ্ধতিতে যে সব প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব আসত, তার প্রযুক্তিগত বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হত। আর্থিক বিষয়ে আলোচনা করা হত না। কারণ, প্রকল্পের নকশা প্রণয়ন থেকে শুরু করে বিনিয়োগ ও নির্মাণ বেসরকারি সংস্থার করার কথা। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হত চুক্তির শর্তগুলো। অর্থাৎ সরকার (কেন্দ্রীয়/রাজ্য) ও বেসরকারি সংস্থার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হবে, তার খুঁটিনাটি দেখাই ছিল ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের কাজ।
জনৈক আধিকারিক জানতে চেয়েছিলেন যে, পিপিপি প্রক্রিয়া সম্পর্কে তাঁর কী ধারণা। মুহূর্তের মধ্যেই তিনি উত্তর দিয়েছিলেন, এটা হল প্রাইভেট প্রফিট থ্রু পাবলিক ফান্ড। অর্থাৎ সরকারের অর্থে বেসরকারি সংস্থার মুনাফা অর্জনের একটি বন্দোবস্ত।
প্ল্যানিং কমিশনে কোনও আইনজ্ঞ না থাকায় চুক্তিপত্রের খসড়া খতিয়ে দেখার জন্য দেশের বিখ্যাত আইনজ্ঞদের সহায়তা নেওয়া ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না। তাঁদের মতামত বিবেচনা করে রচিত হত চুক্তিপত্র। প্ল্যানিং কমিশনে এর আগে কখনও আইন সংক্রান্ত কোনও বিষয়ে আলোচনার প্রয়োজন দেখা দেয়নি বলেই এই ব্যবস্থা। প্রস্তাবিত প্রকল্পের প্রয়োজনীয়তা, প্রযুক্তি ইত্যাদি ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের আধিকারিকরা বিশ্লেষণ করার পর আইনজ্ঞদের মতামত যুক্ত করে রচিত হত প্ল্যানিং কমিশনের অনুমোদিত বিশ্লেষণাত্মক নথি (অ্যাপ্রাইজাল নোট)।
পিপিপি পদ্ধতির প্রথম নির্মাণ হল দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর অসংখ্য হাইওয়ে/এক্সপ্রেসওয়ে এই পদ্ধতিতে গড়ে উঠেছে। গড়া হয়েছে বা নতুন করে সাজানো হয়েছে পুরনো বিমানবন্দর, এবং তাদের পরিচালনা তুলে দেওয়া হয়েছে চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার হাতে। যাত্রীদের কাছ থেকে ডেভেলপমেন্ট ফি নাম দিয়ে বিনিয়োগের অর্থ সংগৃহীত হয়েছে ও হয়।

দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ অনেক দেশেই নাকি পিপিপি পদ্ধতিতে উন্নয়ন হচ্ছে বলে ব্যাখ্যা করা হয়। প্রসঙ্গত, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিস্ ২০০৬ সাল নাগাদ প্ল্যানিং কমিশনে একটি বক্তৃতা দিতে এসেছিলেন। ঘণ্টাখানেক আন্তর্জাতিক অর্থনীতির দুরবস্থা প্রসঙ্গে ভাষণ দেওয়ার পর তিনি দর্শকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করলেন।
জনৈক আধিকারিক জানতে চেয়েছিলেন যে, পিপিপি প্রক্রিয়া সম্পর্কে তাঁর কী ধারণা। মুহূর্তের মধ্যেই তিনি উত্তর দিয়েছিলেন, এটা হল প্রাইভেট প্রফিট থ্রু পাবলিক ফান্ড। অর্থাৎ সরকারের অর্থে বেসরকারি সংস্থার মুনাফা অর্জনের একটি বন্দোবস্ত।
২০১৪ সালের ৩০শে এপ্রিল প্ল্যানিং কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তথা দেশের প্রধানমন্ত্রী প্রশ্ন তুললেন— পরিবর্তিত বিশ্বে প্ল্যানিং কমিশনের ভূমিকা কী হবে? অন্য সময়ের জন্যে যে সব নীতিবিধি বানানো হয়েছিল, এখনও কি সেগুলিই প্রয়োগ করা হবে?
প্ল্যানিং কমিশনে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের ব্যয় বরাদ্দের বিষয়ে সাধারণভাবে কোনও আলোচনা করার সুযোগ ছিল না। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআরও নতুন রাস্তা নির্মাণ করার প্রকল্প বিশ্লেষণের জন্য অবশ্যই প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দিত।

প্রস্তাব বিশ্লেষণের পর অন্যান্য মন্ত্রকের প্রস্তাবের মতোই অর্থ মন্ত্রকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হত। প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন), ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রভৃতি প্রতিষ্ঠানের বাজেট স্থির করার জন্য প্ল্যানিং কমিশনের কাছে আসার প্রথা ছিল।
দুই
২০১৪ সালের ৩০শে এপ্রিল প্ল্যানিং কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তথা দেশের প্রধানমন্ত্রী প্রশ্ন তুললেন— পরিবর্তিত বিশ্বে প্ল্যানিং কমিশনের ভূমিকা কী হবে? অন্য সময়ের জন্যে যে সব নীতিবিধি বানানো হয়েছিল, এখনও কি সেগুলিই প্রয়োগ করা হবে?

প্রতিষ্ঠানের সদস্য সচিব এবং ডেপুটি চেয়ারম্যান পদে সুদীর্ঘকাল থাকার পরে বিদায়বেলায় তাঁর এমন উপলব্ধি সেই লগ্নে তেমন তাৎপর্যপূর্ণ বলে মনে না হলেও, তাঁর উত্তরসূরী এহেন মন্তব্যকে অবহেলা করেননি। কাজেই, প্রথম সুযোগেই তিনি এই প্রাচীন প্রতিষ্ঠানের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিলেন। ১৫ আগস্টের প্রভাতে লালকেল্লার প্রাচীর থেকে ভাষণ দেওয়ার সময় অন্তত মিনিট পাঁচেক প্ল্যানিং কমিশন প্রসঙ্গে নানাবিধ কথা শোনানোর পর তিনি জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটির পুনর্জ্জীবন প্রয়োজন।
অনেকের ধারণা, এখন চলছে স্থান-স্থাপত্য-প্রকল্প-প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের মরশুম। এটাই তো এখনকার দস্তুর। সেই ধারাবাহিকতায় প্ল্যানিং কমিশনের নাম পাল্টিয়ে নিতি আয়োগ হয়েছে ভাবলে ভুল হবে। প্রতিষ্ঠানের চরিত্র পুরোপুরি বদলে গেছে। প্ল্যানিং কমিশন এখন অতীত।
পরিকল্পিত অর্থনীতির অনুসারী বা প্রতিসারী প্রত্যেককেই একটা কথা মানতে হবে যে, নতুন ব্যবস্থায় গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার পরিসরটাই হারিয়ে গেল। সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধি, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, সরকারি আধিকারিকদের প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ের জন্য উন্নয়নের যে রূপরেখা রচিত হত তার পরিসমাপ্তি ঘটে গেল। অর্থাৎ প্রশাসন তো বটেই উন্নয়ন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার অতি দ্রুত কেন্দ্রীভূত হয়ে গেল। রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্বের ছাত্র-বিশারদেরা তো বটেই এমনকী সাধারণ মানুষও জানেন যে, কেন্দ্রীভূত ক্ষমতা কী বিপদের বার্তা বহন করে।
অনেকের ধারণা, এখন চলছে স্থান-স্থাপত্য-প্রকল্প-প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের মরশুম। এটাই তো এখনকার দস্তুর। সেই ধারাবাহিকতায় প্ল্যানিং কমিশনের নাম পাল্টিয়ে নিতি আয়োগ হয়েছে ভাবলে ভুল হবে। প্রতিষ্ঠানের চরিত্র পুরোপুরি বদলে গেছে। প্ল্যানিং কমিশন এখন অতীত।

নিতি আয়োগ সম্পূর্ণ ভিন্ন একটি সংস্থা। তবে ৬৫ বছরেরও কম সময়ে প্ল্যানিং কমিশন যে পদ্ধতিতে উন্নয়নের নীল নকশা প্রণয়নকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিল, তা অর্থনীতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পৃথিবীর বহু দেশ নিজের দেশের উন্নয়নের লক্ষ্যে এখনও ভারতের প্ল্যানিং কমিশনের নথি অনুসরণ করে। দেশে-বিদেশে যে সব বিশ্ববিদ্যালয় অর্থনীতি নিয়ে গবেষণা করে, সেখানে কিন্তু এখনও প্ল্যানিং কমিশনের ১২টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার নথি নিয়ে আলোচনা হয়।
প্রকৃত অর্থে উন্নয়নমূলক অর্থনীতি (ডেভেলপমেন্ট ইকোনমিক্স) নিয়ে চর্চা করতে গেলে অবধারিতভাবে এইসব নথির উল্লেখ না করে উপায় নেই। প্রতিষ্ঠানটি অতীত হয়ে গেলেও এটাই বোধহয় প্ল্যানিং কমিশনের পরম স্বীকৃতি।
সমাপ্ত
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
