(Physics Nobel Prize 2026)
ভূত চতুর্দশী চলে গেল, সায়েবদের দেখাদেখি আমরাও খানিক ‘হ্যালোউইন’ করলাম, ভূতপ্রেত নিয়ে প্রচুর লেখালেখি, হোয়াট্স্অ্যাপে মিমের বন্যা, ওটিটিতে প্রেততন্ত্র সবই হল কিন্তু এবারে যে ফিজিক্সে নোবেল প্রাইজটাও একধরনের ‘ভূত ধরা’র জন্যই দেওয়া হল, সেটা বোধহয় খেয়াল করিনি অনেকেই। আর এ যে সে ভূত নয়, প্রতি সেকেন্ডে দশ লক্ষ কোটি এমন ভূত আমাদের দেহ ভেদ করে যাচ্ছে। আমরা কিচ্ছুটি বুঝতে পারছি না। সাধে কি ফিজিক্সের আরেক নাম ‘ভৌতবিজ্ঞান’! এই ভূতগুলোর হদিশ পেতে, তাদের আচার ব্যবহার বুঝতে তাই আবার একটু ফিজিক্স ঘেঁটে দেখতেই হবে।
আরও পড়ুুন: নানা হেমেন্দ্রকুমারের খোঁজে
আজ একথাটা সবাই জানি যে, সমস্ত কিছুই আসলে খুব ছোট ছোট কিছু জিনিস দিয়ে তৈরি, এদের নাম অ্যাটম বা পরমাণু। পরমাণুতে থাকে পজিটিভ চার্জওয়ালা (প্লাস ১) প্রোটন নামে একরকমের কণা আর চার্জশূন্য নিউট্রন নামে আরেকরকমের কণা। এরা পরমাণুর মধ্যে মোটে দু’হাজার ভাগের একভাগ জায়গা নিয়ে থাকে। এই জায়গাটার নাম ‘নিউক্লিয়াস’, এরই চারপাশে প্রোটনের সমান কিন্তু উল্টো, মানে নেগেটিভ চার্জওয়ালা (মাইনাস ১) ইলেকট্রন কণাগুলো দু’হাজার গুণ বিরাট জায়গা জুড়ে থাকে। একটা পরমাণুতে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান তাই পরমাণুর মোট চার্জ শূন্য।

ইলেকট্রনের নেগেটিভ চার্জ আর প্রোটনের পজিটিভ চার্জ পরস্পরকে যে বল দিয়ে টানে তার নাম ‘কুলম্ব বল’। এই বলের সাহায্যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কাছে টানে, আবার একটা পজিটিভ চার্জ আরেকটা পজিটিভ চার্জকে, অথবা একটা নেগেটিভ চার্জ আরেকটা নেগেটিভ চার্জকে দূরে ঠেলে, আর দুই চার্জের মধ্যে দূরত্ব দু’গুণ বাড়লে এই বল চারগুণ কমে যায়। এবারে প্রশ্ন হল, তাহলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনরা একসঙ্গে থাকে কী করে, প্রোটন আর নিউট্রন অথবা নিউট্রন আর নিউট্রনের মধ্যেই কি কোনও টান কাজ করে?
মারে গেল-মান আর জর্জ জোয়াইগ্ বললেন, প্রোটন আর নিউট্রন আসলে আরও ছোট ছোট কণা দিয়ে তৈরি। এদের এখনও আলাদা করে দেখা যায়নি কিন্তু নানাভাবে এদের অস্তিত্ব বোঝা গেছে। এদের নাম ‘কোয়ার্ক’।
এখন অবধি মোট ছয় ধরনের কোয়ার্ক ধরা পড়েছে, তার মধ্যে নিউট্রন আর প্রোটন দুই ধরনের কোয়ার্ক, ‘আপ’ আর ‘ডাউন’ দিয়ে তৈরি। আপ কোয়ার্কের চার্জ প্লাস ২/৩ আর ডাউন কোয়ার্কের চার্জ মাইনাস ১/৩। প্রোটনে দুটো আপ আর একটা ডাউন থাকে, তাই তার চার্জ প্লাস ১। নিউট্রনে দু’টো ডাউন আর একটা আপ কোয়ার্ক থাকে, তাই তাতে কোনও চার্জ নেই।

কোয়ার্করা পরস্পরকে যে বল দিয়ে টানে সেটা কিন্তু কুলম্ব বল নয়, তার নাম ‘জোরালো’ বল বা ‘স্ট্রং ফোর্স’, কুলম্ব বলের একশো গুণের থেকেও বেশি জোরালো এই বল এমনই আজব যে দু’টো কোয়ার্কের মধ্যে দূরত্ব যত বাড়ে তত তার জোর বেড়ে যায়! এইজন্যই যতক্ষণ প্রোটন আর নিউট্রনের সংখ্যা সমান থাকে, ততক্ষণ নিউক্লিয়াস ভাঙা ভীষণ কঠিন।
আলফা বের হলে পারমাণবিক সংখ্যা দুই কমাটা বা নিউক্লিয়াস থেকে প্রোটন আর নিউট্রন বের হওয়াটা তাও বোঝা যায় কিন্তু নিউক্লিয়াসে ইলেকট্রন এল কোথা থেকে, আর সেটা প্রোটন সংখ্যা বাড়াচ্ছে কী করে?
এই দুনিয়াতে যা কিছু আছে, তার মধ্যে একশো আঠারোটা পদার্থ হল মৌল। এদের সব পরমাণু একই রকমের হয়, তাতে একটা বিশেষ সংখ্যার প্রোটন এবং সেই একই সংখ্যার ইলেকট্রন থাকে। এদের প্রোটনের সংখ্যাকে বলে সেইসব মৌলের পারমাণবিক সংখ্যা। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এই সংখ্যা ১, কার্বনের ৬, নাইট্রোজেনের ৭, অক্সিজেনের ৮, গন্ধকের ১৬, লোহার ২৬ আর সোনার ৭৯। পৃথিবীর অন্যান্য সব পদার্থ হল যৌগ, বিভিন্ন মৌল জুড়ে তারা তৈরি।
মৌলদের নিউক্লিয়াসে সাধারণত যতগুলো প্রোটন ততগুলো নিউট্রনও থাকে। ব্যতিক্রমী শুধু হাইড্রোজেন। সাধারণত তার মধ্যে শুধু একটা প্রোটনই থাকে। তবে যদি একটা প্রোটন বা একটা নিউট্রন বাড়তি হয়ে যায়, তখন সেই নিউক্লিয়াসটা একটু নড়বড়ে হয়ে পড়ে।

এই সময় আরেক অদ্ভুত ব্যাপার ঘটে। অঁতোয়ান বেক্রেল, মারি কুরি আর পিয়ের ক্যুরি দেখতে পেলেন কিছু কিছু মৌলের থেকে তিন রকমের রশ্মি বেরোচ্ছে, তাদের নাম দেওয়া হল আলফা, বিটা আর গামা। আলফা কণাতে আছে দুটো প্রোটন আর দুটো নিউট্রন, বিটা আসলে ভীষণ শক্তিশালী ইলেকট্রন আর গামা হল এক্স-রের চেয়েও শক্তিশালী ‘আলো’, তড়িৎচৌম্বক রশ্মি। আর এগুলো সব আসছে পরমাণুর নিউক্লিয়াস থেকে। একেই আমরা রেডিওঅ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা বলে জানি।
এরপরে ফ্রেড্রিক সডি আর কাজিমিয়ের্শ ফাজান দেখালেন, কোনও মৌল থেকে আলফা রশ্মি বেরোলে পারমাণবিক সংখ্যা দুই কমে যায়। ফলে সেই মৌল আর সেটা থাকে না। আবার বিটা বেরলেও মৌল বদলে যায়, পরমাণু সংখ্যা এক বেড়ে যায়, শুধু গামা বেরোলে এরকম কোনও বদল হয় না। এই হল বিজ্ঞানের জগতে ‘ছিলো রুমাল হয়ে গেল বেড়াল’ গল্পের শুরু!
আলফা বের হলে পারমাণবিক সংখ্যা দুই কমাটা বা নিউক্লিয়াস থেকে প্রোটন আর নিউট্রন বের হওয়াটা তাও বোঝা যায় কিন্তু নিউক্লিয়াসে ইলেকট্রন এল কোথা থেকে, আর সেটা প্রোটন সংখ্যা বাড়াচ্ছে কী করে?
এই বল দূরত্বের সঙ্গে খুব তাড়াতাড়ি কমেও যায়। তাই নিউক্লিয়াসের বাইরে এর কোনও অস্তিত্ব নেই। একটা নিউট্রন একটা প্রোটন হয়ে গেলে বাড়তি নেগেটিভ চার্জ একটা ইলেকট্রনের জন্ম দেয় আর সেই ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে। এই ইলেকট্রনই ওই ‘বিটা কণা’।
তাছাড়া বিটা কণা নিয়ে আরেকটা বিরাট ঝামেলা এল। যেকোনও ঘটনায় মোট ভর, শক্তি আর ভরবেগ একই থাকার কথা, কিন্তু দেখা গেল, এই কণারা সেই হিসেব মানে না। ভোল্ফ্গাং পাওলি বললেন, নিশ্চয় আরও একটা কণা জন্মাচ্ছে যার চার্জ নেই আর ভর প্রায় নেই বললেই চলে, তাই যে কোনও শক্তি আর ভরবেগ নিয়ে সেটা হিসেবটা মিলিয়ে দিচ্ছে। এন্রিকো ফের্মি আর এদোয়ার্দি আমালদি এর নাম দিলেন ‘নিউট্রিনো’, ‘নিস্তড়িৎ ছোট্টু’। এরাই আমাদের সেই ভূত, চলমান অশরীরী!
তবে এই বিটা আর তার সঙ্গী ভূতটি আসছে কোত্থেকে? এর প্রথম হদিশ দিলেন ফের্মিই। তিনি বললেন, নিউক্লিয়াসে প্রোটন বা নিউট্রন বাড়তি হলে আরেকটা নতুন বলের প্রয়োজন হয় ওই বাড়তি নিউট্রনকে প্রোটনে বা প্রোটনকে নিউট্রনে বদলে দিতে, মানে আজকের ভাষায় একটা ডাউন কোয়ার্ককে আপে অথবা একটা আপকে ডাউনে পরিণত করতে। এই বলের নাম ‘মৃদু’ বল বা ‘উইক ফোর্স’, কুলম্ব বল এর চেয়ে অন্ততঃ দশ হাজার গুণ শক্তিশালী।

এই বল দূরত্বের সঙ্গে খুব তাড়াতাড়ি কমেও যায়। তাই নিউক্লিয়াসের বাইরে এর কোনও অস্তিত্ব নেই। একটা নিউট্রন একটা প্রোটন হয়ে গেলে বাড়তি নেগেটিভ চার্জ একটা ইলেকট্রনের জন্ম দেয় আর সেই ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে। এই ইলেকট্রনই ওই ‘বিটা কণা’।
এবার আসি নিউট্রিনোদের কথায়। বিজ্ঞানীরা শিগগিরিই বুঝলেন, বিশ্বজুড়ে নিউক্লিয়াসের অন্দরে যা কিছু ঘটে চলেছে তাতে ছয় জাতের নিউট্রিনো রাশি তৈরি হয়। কেবল তাই নয়, যথেষ্ট পরিমাণে শক্তি পেলে সেই ‘রুমাল-বেড়ালের খেলা’ দেখিয়ে এই ছয় জাতের নিউট্রিনো অন্য ছয়টি কণা হয়ে যেতে পারে!
মুশকিল হল এদের মধ্যে শুধু মৃদু বল আর অভিকর্ষ বল কাজ করে। সেটাই এদের ভূতুড়ে চরিত্রের আসল কথা। এর জন্যই এরা বিনা বাধায় সবকিছুর মধ্যে দিয়ে যেতে পারে। তাহলে এরা ধরা পড়বে কী করে?
ইলেকট্রন নিউট্রিনোরা হয়ে যায় ইলেকট্রন আর তার ‘উল্টো’ বা ‘অ্যান্টি’ কণা পজিট্রন, সেটা আর সব দিক দিয়ে ইলেকট্রনের হুবহু দোসর শুধু চার্জে পজিটিভ। তেজষ্ক্রিয়তায় এই নিউট্রিনোদেরই দেখা যায়। মিউয়ন নিউট্রিনোরা হয় ইলেকট্রনের ‘মেজদা’ মিউয়ন কণা, যারা আর সব দিক দিয়ে ইলেকট্রনের মতো শুধু দু’শো ছয় গুণ ভারী আর তার অ্যান্টি মিউয়ন।
টাউয়ন নিউট্রিনোরা হয় ইলেকট্রনের ‘বড়দা’, ৩৪৭৭ গুণ ভারী টাউয়ন কণা আর তার অ্যান্টি টাউয়ন। তাই বিশ্বব্রহ্মাণ্ডের কোথায় কত শক্তির আদানপ্রদান চলছে, এইসব বিভিন্নজাতের ভূতরা কোথায় কতগুলো আছে সেটা জানলেই বোঝা যাবে।

মুশকিল হল এদের মধ্যে শুধু মৃদু বল আর অভিকর্ষ বল কাজ করে। সেটাই এদের ভূতুড়ে চরিত্রের আসল কথা। এর জন্যই এরা বিনা বাধায় সবকিছুর মধ্যে দিয়ে যেতে পারে। তাহলে এরা ধরা পড়বে কী করে? দুভাবে, প্রথমতঃ জল বা বরফের মধ্যে দিয়ে যাওয়ার সময় ঠিক মতো শক্তি জোগালে নিউট্রিনোরা তাদের জাত অনুযায়ী খুব দ্রুতগামী ইলেকট্রন, মিউয়ন আর টাউয়নে রূপান্তরিত হবে।
এই কণাগুলোর গতি আলোর গতির খুব কাছাকাছি থাকার জন্যে মাধ্যমের কাছে তাদের গতি আলোর থেকে বেশি হয়ে দাঁড়াবে। এরা মাধ্যমে যে তরঙ্গ তৈরি করবে আলোর তরঙ্গের সঙ্গে তার ধাক্কা লাগার ফলে ‘সনিক বুমে’র মতোই আলোর একটা ঝলক দেখা যাবে, এই ‘চেরেঙ্কভ আলো’কে দেখার মধ্যে দিয়েই নিউট্রিনোকে ‘দেখা যাবে’।
১৯১২ সালে ভিক্টর হেস্ এই রশ্মি আবিষ্কারের পরে দেখা গেল এতে আছে প্রধানতঃ প্রোটন, তারপরে আলফা কণা, কিছু অন্যান্য নিউক্লিয়াস, সামান্যভাগ বিটা কণা, আরও সামান্য পজিট্রন আর অ্যান্টি প্রোটন, আর খুবই সামান্য ‘আরও কিছু’ আছে কিন্তু তারা যে কী, তা-ই নিয়ে আজও গবেষণা চলছে।
অন্য পদ্ধতিতে আবার কোনও মাধ্যম দিয়ে যাওয়ার সময় এরা প্রোটনকে নিউট্রনে বদলে দেওয়ার সময় পজিট্রনের জন্ম দেবে আর এই পজিট্রন মাধ্যমের কোনও ইলেকট্রনের সঙ্গে মিলে বিলীন হয়ে যাবে, তাদের ভর থেকে গামা রশ্মি সৃষ্টি হবে। এই পদ্ধতিতেই ১৯৫৬ সালে ফ্রেড্রিক রাইনেস আর ক্লাইড কোয়ান প্রথম নিউট্রিনোদের দেখেছিলেন।
এবছরের নোবেলজয়ী ফ্রান্সিস হাল্জেনের জন্ম ১৯৪৪ সালের ২৩শে মার্চ। জন্ম বেলজিয়ামে আর শিক্ষাও সেদেশে, যদিও ১৯৭২ থেকে তিনি আমেরিকার উইস্কন্সিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মহাজাগতিক রশ্মি নিয়ে তাঁর বহুদিনের কৌতূহল।

১৯১২ সালে ভিক্টর হেস্ এই রশ্মি আবিষ্কারের পরে দেখা গেল এতে আছে প্রধানতঃ প্রোটন, তারপরে আলফা কণা, কিছু অন্যান্য নিউক্লিয়াস, সামান্যভাগ বিটা কণা, আরও সামান্য পজিট্রন আর অ্যান্টি প্রোটন, আর খুবই সামান্য ‘আরও কিছু’ আছে কিন্তু তারা যে কী, তা-ই নিয়ে আজও গবেষণা চলছে।
তবে আসল কথা হল এইসব কণাদের গতি আর শক্তি। এরা চলে প্রায় আলোর গতিতে আর শক্তির মাপ বুঝতে গেলে আগে বোঝা দরকার, শক্তিকে ইলেকট্রনভোল্ট বা ইভি এককে মাপা হয়। দশ লক্ষ ইভিকে বলে ১ এমইভি আর এক লক্ষকোটিকে বলে ১ টিইভি। পৃথিবীতে এখন অবধি টিইভির চেয়ে বেশি শক্তির কণা তৈরি হয়নি। আর মহাজাগতিক রশ্মির কণারা শক্তিতে দশ কোটি টিইভিকেও ছাড়াতে পারে!
আইস কিউবে ১০ এমইভি থেকে একশো কোটি টিইভির নিউট্রিনো ধরা পড়তে পারে। এরই মধ্যে এখানে দুহাজার টিইভির নিউট্রিনো দেখা গেছে, যত দিন যাচ্ছে আরও শক্তিশালী নিউট্রিনোরা ধরা দিচ্ছে, এগুলো আসছে আমাদের ছায়াপথের বাইরে থেকে, মহাজাগতিক রশ্মির বিভিন্ন উৎস থেকে, তাই দিয়ে উৎসগুলিকে চিহ্নিতও করা যাচ্ছে।
এত শক্তি এরা পায় কোথায়? এদের উৎস কী তাও সবসময় জানা নেই, সূর্যের কেন্দ্রে যেমন তৈরি হয়, তেমনই আবার সৌরজগতের বাইরে এমনকি আমাদের ছায়াপথের বাইরে থেকেও এরা আসে। আর এদের সঙ্গে আসে লক্ষ কোটি নানা ধরনের নিউট্রিনো।
অধ্যাপক হাল্জেন ছিলেন মিউয়ন আর নিউট্রিনোর ব্যাপারে বিশ্বের প্রমুখ বিশেষজ্ঞ, এবার মহাজাগতিক রশ্মির প্রকৃত উৎস আর এই রশ্মির সৃষ্টিরহস্য বুঝতে মহাকাশ থেকে আসা নিউট্রিনোদের ম্যাপ তৈরি করাই তাঁর ধ্যানজ্ঞান হয়ে দাঁড়াল। চেরেঙ্কভ আলোর পদ্ধতিকেই তিনি বেছে নিলেন।

তিনি বুঝলেন একাজটা করতে একটা বিশাল পরিমাণের পরিষ্কার বরফ লাগবে আর সব গোলমাল এড়াতে সেই বরফের অনেক গভীরে এটা করতে হবে। এরকম জায়গা তো পৃথিবীতে একটাই আছে, তাই দক্ষিণ মেরুতে প্রায় আড়াই হাজার মিটার বরফের নিচে এক ঘন কিলোমিটার আয়তন জুড়ে ২০১০ সালে তাঁর নির্দেশনায় গড়ে উঠল ‘আইস কিউব’ নিউট্রিনো পর্যবেক্ষণ কেন্দ্র, এখানে হাজার হাজার গ্রাহকযন্ত্র প্রতি মুহুর্তে নিউট্রিনোদের দেখে, তাদের গতিশক্তি অনুযায়ী বাছাই করে অবিরাম হিসাব রাখছে।
আইস কিউবে ১০ এমইভি থেকে একশো কোটি টিইভির নিউট্রিনো ধরা পড়তে পারে। এরই মধ্যে এখানে দুহাজার টিইভির নিউট্রিনো দেখা গেছে, যত দিন যাচ্ছে আরও শক্তিশালী নিউট্রিনোরা ধরা দিচ্ছে, এগুলো আসছে আমাদের ছায়াপথের বাইরে থেকে, মহাজাগতিক রশ্মির বিভিন্ন উৎস থেকে, তাই দিয়ে উৎসগুলিকে চিহ্নিতও করা যাচ্ছে।
এখন আমরা শুধু চোখে দেখা আলো দিয়ে মহাকাশকে দেখি না, রঞ্জেন রশ্মি, গামা রশ্মি বা অভিকর্ষকে কাজে লাগিয়ে আজকাল জ্যোতির্বিদ্যা করা যায়, তাতে আমাদের চেনা মহাকাশের অচেনা নানা রূপ ধরা পড়ছে।
তাছাড়া সূর্যের মধ্যে নিউট্রিনো আর ইলেকট্রনের সংঘাতে সৃষ্ট নতুন কণারও সন্ধান পাওয়া যাচ্ছে। এখন আমরা শুধু চোখে দেখা আলো দিয়ে মহাকাশকে দেখি না, রঞ্জেন রশ্মি, গামা রশ্মি বা অভিকর্ষকে কাজে লাগিয়ে আজকাল জ্যোতির্বিদ্যা করা যায়, তাতে আমাদের চেনা মহাকাশের অচেনা নানা রূপ ধরা পড়ছে। হাল্জেনের হাত ধরে নিউট্রিনো জ্যোতির্বিদ্যা এদের মধ্যে নবতম সংযোজন হতে চলেছে। এই ভূতরা আজ এক সম্পূর্ণ নতুন ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে!
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
