পাড়ার ছেলে গুবলে। আমি আপনি নিয়তই দেখি তাকে। কখনও রকে বসে আড্ডা মারে, কখনও পাড়ার ক্লাবে ফুটবল ম্যাচে গোলকিপিং করে, পাড়ায় কারও অসুখ করলে একডাকে গুবলে হাজির… অ্যাম্বুল্যান্স, ডাক্তার, ওষুধ করতে হবে তো? কালীপুজোর চাঁদা তোলা হোক বা পাড়ায় ব্যান্ডের ফাংশান– গুবলে সদাই হাজির।
সেই গুবলেকে নিয়েই নতুন নতুন মজার ছবি আঁকছেন এখন থেকে প্রতি মাসেই থাকবে বাংলালাইভে।